ইসলামিক অনলাইন একাডেমি
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অনলাইন ইসলামিক শিক্ষা প্ল্যাটফর্ম। আমরা সহীহ ইসলামিক জ্ঞান সহজ ও আধুনিক উপায়ে সকলের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলহামদুলিল্লাহ ! আমাদের রয়েছে ২০ বছরের অধিক সময়ে শিক্ষকতা ও মাদ্রাসা পরিচালনার অভিজ্ঞতা। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর-১০-এ মাদরাসাতুদ দাওয়াহ- এর আয়োজনে সকল বয়স-শ্রেণির মানুষের জন্য ঐশী নূর দ্বীন ইসলামের সুমহান শিক্ষার নির্যাস পাবেন। সুযোগ পাবেন উস্তাদ ও উস্তাযার বরকতময় দ্বীনি সোহবতের।
আমাদের মিশন
প্রযুক্তির সহায়তায় সহীহ ইসলামিক জ্ঞান সকলের কাছে সহজলভ্য করা। আমরা চাই প্রতিটি মুসলিম তার দৈনন্দিন জীবনে ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করতে পারেন। অভিজ্ঞ আলেম উস্তাযগণের তত্ত্বাবধানে মানসম্মত শিক্ষা প্রদান করাই আমাদের লক্ষ্য।
আমাদের ভিশন
একটি এমন প্ল্যাটফর্ম গড়ে তোলা যেখানে বিশ্বের যেকোনো প্রান্তের বাংলা ভাষাভাষী মুসলিম সহজেই ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন। আমরা স্বপ্ন দেখি একটি জ্ঞান ভিত্তিক, সচেতন মুসলিম সমাজ গঠনে অবদান রাখতে।
কেন ইসলামিক অনলাইন একাডেমি বেছে নেবেন?
আমাদের প্ল্যাটফর্মের বিশেষ সুবিধাসমূহ
সহীহ ইসলামিক জ্ঞান
কুরআন ও সহীহ হাদিসের আলোকে প্রমাণিত ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়।
অভিজ্ঞ আলেম উস্তাযগণ
দেশের স্বনামধন্য মাদ্রাসা থেকে সনদপ্রাপ্ত অভিজ্ঞ আলেম উস্তাযগণ পাঠদান করেন।
যেকোনো সময়, যেকোনো স্থান
ইন্টারনেট সংযোগ থাকলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিখতে পারবেন।
সার্টিফিকেট প্রদান
কোর্স সম্পন্ন করার পর যাচাইযোগ্য সার্টিফিকেট প্রদান করা হয়।
আমাদের মূল্যবোধ
যে নীতিমালার উপর ভিত্তি করে আমরা কাজ করি